গাইবান্ধা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এক কর্মচারীকে মারপিটের অভিযোগে জেলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রোববার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম তাসকিমুল হক এ আদেশ দেন। আদালত ২৪ ঘণ্টার মধ্যে এ পরোয়ানা তামিল করার নির্দেশ দিয়েছে।
পরোয়ানাপ্রাপ্তরা হলেন- সদর থানার ওসি রাজিউর রহমান, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেন, সোনালী বাংক গাইবান্ধা শাখার ব্যবস্থাপক আয়েশ উদ্দিন, সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আইয়ুব হোসেন, পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন, সাইমুম, শাহিনুর, আবদুল্লা, বাবলু ও আইয়ুব আলী।
এর আগে গাইবান্ধা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তিন অফিস সহকারীকে ব্যাংকে আটক রেখে মারপিট ও হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।
এআর





