মাগুরায় দু'পক্ষের সংঘর্ষে পুলিশের এসআইসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কমপক্ষে ২০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়।
সোমবার সকাল পৌনে ৯টার দিকে মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে এ সংঘর্ষেল ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮০ রাউন্ড শর্টগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
আরও সংঘর্ষ এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
এআর





