রংপুরে পুলিশের বিশেষ অভিযানে অব্যাহত থাকায় বিএনপি-জামায়াতের ২১ কর্মীসহ ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের কন্ট্রোল রুম সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ।
গ্রেফতারকৃদের মধ্যে, রংপুরের মিঠাপুকুরে জামায়াতের এক কর্মী, কোতয়ালীতে বিএনপির ৮ কর্মী ও পীরগাছা থানা পুলিশ বিএনপির ১২ কর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত বিএনপি ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। তাদের পুলিশী হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে একই সময়ে জেলা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে অন্যান্য মামলা ও অপরাধে জড়িত থাকায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসএইচ





