অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনয়নের ভুলটিয়া গ্রামের বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, স্থানীয়রা বিলের মধ্যে লুঙ্গি ও লাল রংয়ের টি-শার্ট পরিহিত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, ওই যুবকের কানের পাশে গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোনো এলাকা থেকে ধরে এনে তাকে গুলি করে হত্যা করে মৃতদেহ এখানে ফেলে রেখে গেছে।

জেএ