খাগড়াছড়িতে অপহৃত ৪ কলেজ ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে সদরের মোল্লাপাড়া থেকে ৫ অপহরণকারীকে আটক করা হয়েছে।
খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বেলাল হোসেন, শরিফুল ইসলাম, শাকিল ইসলাম, আতিক উল্ল্যাহ ও নাজমুল ইসলাম নামে ৫ অপহরণকারীকে আটক করা হয়।
এ সময় নুরুল হুদা, মাহমুদুল হাসান, আরমান হোসেন ও জয়ন্ত দে নামে চার কলেজছাত্রকে উদ্ধার করা হয়। অপহৃতরা খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্র এবং খাগড়াছড়ি সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
এমই





