টাঙ্গাইলের সখীপুরে কাভার্ডভ‌্যা‌নচাপায় দুই মোটরসাই‌কেল আরোহী ওষুধ বিক্রয়কর্মী নিহত হয়েছেন।

শ‌নিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দি‌কে ঢাকা-সখীপুর সড়কের দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- এক‌মি ফার্মা‌সিউ‌টিক‌্যালসের রিপ্রেজে‌ন্টি‌টিভ ও না‌টোর জেলার আরাফাত হোসেন ও গ্লু‌টেক ফার্মা‌সিউটিক‌্যাল কোম্পানির রিপ্রেজে‌ন্টি‌টিভ ও দিনাজপুর জেলার দেলোয়ার হোসেন।

পুলিশ জানায়, আরাফাত ও দেলোয়ার মোটরসাইকেলে সখীপুরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তারা দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দি‌লে ঘটনাস্থলেই তারা মারা যান। প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছে লাশ দুটি উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায়।

সখীপুর থানার ওসি এ কে সাইদুল হক ভূঁইয়া জানান, রাত সাড়ে ১১টার দিকে তারা দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দি‌লে এই দুর্ঘটনা ঘটে। গোড়াই এলাকা থে‌কে এক‌টি কাভার্ডভ‌্যান আটক করা হয়েছে।