নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা ও গণসংযোগ শেষ হচ্ছে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে।

নিয়ম অনুযায়ী রাত ১২টার পর থেকেই সব প্রচার-প্রচারণা ও গণসংযোগ বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্ধ থাকবে প্রার্থীদের পক্ষে মাইকিংও।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, মঙ্গলবার মধ্যরাত ১২টার পর থেকে সব ধরনের প্রচার-প্রচারণা, মাইকিং ও গণসংযোগ নিষিদ্ধ। যদি কোনো প্রার্থী বা তার সমর্থক এ ধরনের কোনো কাজ করেন তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে যা যা প্রয়োজন আমরা করবো। আচরণবিধির ক্ষেত্রে আমরা একেবারে জিরো টলারেন্স নীতিতেই থাকবো।

এমই