রাজধানীর রামপুরায় বিদ্যুতায়িত হয়ে আকাশ (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে।

রামপুরার টিভি কেন্দ্রের বুইদার গলিতে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

আকাশের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়।

আকাশের স্ত্রী পপি আক্তার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঘরের ভিতর কাপড় মেলতে গিয়ে আকাশ বিদ্যুতায়িত হন।

এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

তিনি জানান, দেড়মাস আগে সম্পর্ক করে তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে আকাশ তাদের বাড়িতে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প ইনচার্জ (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমকে