ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় দালালসহ ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বুধবার রাত ৯টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

সাতক্ষীরা বিজিবির ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা শামসুল আলম জানান, অবৈধভাবে দেশে প্রবেশকালে ভাদিয়ালী গ্রামের আহাদ সরদারের ছেলে দালাল বাবলা সরদার, বাগেরহাট জেলার লঞ্চঘাট এলাকার মো. কাইয়ুম, তার স্ত্রী নাছিমা খাতুন, মেয়ে লাইলা বেগম, একই এলাকার রবিউল ইসলাম।

এছাড়া উত্তর ভাদুরি গ্রামের মো. শাহিন, তার স্ত্রী আদরি আক্তার, কেসি চালিতা গ্রামের রেবা বেগম, হৃদয় খান ও মাল্লা গ্রামের আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।

আটকদের কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


এমএনজে