রাজধানীর হাতিরঝিলে বস্তাবন্দি লাশ ভাসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বস্তাবন্দি একটি মাগুর মাছ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল আনুমানিক সাড়ে ৯টায় এ মৃত মাগুর মাছটি উদ্ধারের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায়, তেজগাঁওয়ের হাতিরঝিল গোলচত্বর সংলগ্ন পাশের পানিতে একটি বস্তা ভাসতে দেখে এটিকে লাশ মনে করে এলাকাবাসী সকালে পুলিশে খবর দেয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডুবুরিদলকে খবর দেয়। পরে সকাল আনুমানিক সাড়ে ৯টায় বস্তাটি পানি থেকে তোলার পর ভেতর থেকে ২ ফুট লম্বা একটি মৃত মাগুর মাছ ও জাল পাওয়া যায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল থেকে একাধিক ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সন্ধান চালায় পুলিশ। পরে বস্তাটি থেকে মাছ এবং জাল হিসেবে ব্যবহৃত মশারি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি বলে জানান তিনি।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
জাতীয়
লাশ খুঁজতে গিয়ে মাগুর মাছ উদ্ধার
রাজধানীর হাতিরঝিলে বস্তাবন্দি লাশ ভাসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বস্তাবন্দি একটি মাগুর মাছ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল আনুমানিক সাড়ে ৯টায় এ মৃত মাগুর মাছটি উদ্ধারের ঘটনা ঘটে।





