খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের উদ্যেগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার গুইমারা রিজিয়ন সদর দপ্তরে উপজেলার প্রায় দুই শতাধিক পাহাড়ি-বাঙ্গালি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ২৪ আর্টিলারী ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান। 

শীতবস্ত্র বিতরণকালে ২৪ আর্টিলারী ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শান্তি-শৃংখলা রক্ষায় কাজ করে যাচ্ছে। পার্বত্য এলাকার মানুষের সুখে দূঃখে সেনাবাহিনী অতন্ত্র প্রহরীর মত পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।

এসময় তিনি আরো বলেন, শুধুমাত্র শীতবস্ত্র দিয়ে এলাকার অভাব দূর করা সম্ভব নয়, পার্বত্য এলাকার উন্নয়ন করতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কিছু কিছু দৃষ্কৃতিকারী চাঁদাবাজ পার্বত্য এলাকায় অশান্তি সৃষ্টি করে সরকারের উন্নয়নের ধারা ব্যাহত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কোন মূল্যে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। কম্বল বিতরণকালে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আবু বকর/নাজিব