পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে করণীয় ব্যবস্থা সম্পর্কে এক সভা আগামীকাল বৃহস্পতিবার রেলভবনে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন জানান, রেলওয়ের কোচ মেরামত ও সংস্কারের জন্য সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি জানান, পাহাড়তলী ও সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রায় ৫০টি বগি মেরামত ও সংস্কার করার জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হতে পারে। এসব বগি সংস্কারের পর চলমান আন্ত:নগর, মেইল এক্সপ্রেস ট্রেনে সংযোজন করা হতে পারে। এছাড়া ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন চালানের সিদ্ধান্ত নেয়া হতে পারে।
মহাপরিচালক জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা, চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ স্টেশনে অগ্রিম টিকেট বিক্রির ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হবে।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





