কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন অসুস্থতা বোধ করছেন।
তার অসুস্থতার কথা শুনে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে হোটেল সোনারগাঁয়ে দেখা করতে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপর ১০টা ৫০ মিনিটের দিকে হোটেল ত্যাগ করেন প্রতিমন্ত্রী।
এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, গতকাল (সোমবার) কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সৌজন্যে এফবিসিসিআই’র ডিনার ছিলো। সোমবার রাত থেকে তিনি (হুন সেন) অসুস্থ বোধ করছেন। তবে তার অসুস্থতা গুরুতর কিছু না।
তিনি বলেন, তার অসুস্থতা বোধ করার জন্য সকালে আমার এবং বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে দিনের অন্য কর্মসূচি অব্যহত থাকবে।
দুপুরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন বলে শাহরিয়ার আলম জানান।
ঢাকা, ১৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





