চাঁদপুরে হোটেল থেকে আপত্তিকর অবস্থায় আটজন তরুণ-তরুণীকে আটকের দাবি করেছে জেলা গোয়েদা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের আকবরী হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ৩নং রামপুর ইউনিয়নের কামরাঙা গ্রামের সরর্দার বাড়ির মজিবুর রহমানের ছেলে রাজু (৩৫), শহরের বিষ্ণুদী এলাকার বেপারী বাড়ির মৃত আবুল হোসেন বেপারীর ছেলে বেলায়েত হোসেন (৪২), কল্যান্দি গ্রামের গাজি বাড়ির নাজির গাজির ছেলে আবু সুফিয়ান (২৪), হাইমচর উপজেলা আদর্শ গ্রামের সর্দার বাড়ির কামাল সর্দারের ছেলে আল-আমিন (১৮), একই উপজেলার চরভৈরবি গাজি বাড়ির ইউনুছ গাজির ছেলে কবির (১৮), উত্তর বড়কুল গ্রামের আলী প্রধানিয়ার মেয়ে ফাতেমা আক্তার (২০), হাজিগঞ্জ উপজেলার চৌমুহনী কাজি বাড়ির জাহঙ্গিরের স্ত্রী বিথি (২২) ও মতলব দক্ষিণ মধ্য দিঘলদি গ্রামের ফৈরদৌস প্রধানের মেয়ে তানিয়া আক্তার (২০)।

বৃহস্পতিবার গোপন সংবাদে উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান চৌধুরী ও এএসআই মাহে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের আকবরী হোটেলে অভিযান চালায়।

এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮ যুবক-যুবতীকে হাতেনাতে আটক করা হয়।

শহরের আকবরী হোটেলে এর আগেও পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়ে অনেক যুবক-যুবতীকে আটক করে সাজা দিয়েছে। তবে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

কেএইচ