সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের ছোট ভাই সাবেক এমপি মোজাম্মেল হক লালুর নামাজে জানাজা মঙ্গলবার বাদ আছর রংপুর কেরামতিয়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় মরহুম লালুর বড় ভাই এইচ এম এরশাদ, ছোট ভাই জিএম কাদের, রংপুর সিটি মেয়র শরফউদ্দিন আহাম্মেদ ঝন্টু, রংপুরের বিভাগীয় কমিশনার দেলোয়ার বখত, জেলা প্রশাসক ফরিদ আহম্মেদসহ উর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
জানাজা শেষে মরহুমের মরদেহ মুন্সিপাড়া কবরস্থানে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে দাফন করা হয়।
সোমবার রাতে মোজাম্মেল হক লালু তার পৈত্রিক বাড়ি রংপুর নগরীর নিউ সেনপাড়ায় অবস্থিত স্কাইভিউ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে তিনি মারা যান।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





