ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে নারীদের উপর যৌন নিপীড়নের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে গাইবান্ধায় জেলা ছাত্র সংসদের উদ্যোগে শহরের ১নং ট্রাফিকমোড়ে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মিহির ঘোষ, মহিলা পরিষদের নেত্রী রিক্তু প্রসাদ, ইশরাত জাহান লিপি, জেলা ছাত্রইউনিয়ন নেতা মিঠুন কুমার রায়, শরিফুল ইসলাম শরিফ, বাধন কর্মকার, আসমানী আকতার আশা, মেহেদী হাসান বাপ্পী প্রমূখ।

বক্তারা বলেন, বাঙ্গালীর সার্বজনীন এই উৎসবকে যারা কলংকৃত করতে চায়। এদেশের জনগণকে সাথে নিয়ে ছাত্র ইউনিয়নতাদেরকে রুখে দিবে। বক্তারা অবিলন্বে ১লা বৈশাখে নারীদের উপর নিপীড়নকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

কেএইচ