রাজধানী মিরপুরের পাইকপাড়া এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ সময় দু’জনকে আটক করা হয় বলে জানা যায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সরঞ্জামসহ আটক করা হয়।
র্যাবের আইন ও মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, র্যাব-৪ এর একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ দু’জনকে আটক করা হয়।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





