সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ বছরের শিশু মারা গেছে।

শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে সিলেটে শহীদ সামস উদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের শিশুটির বাড়ি।

হবিগঞ্জের সহকারী সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, বৃহস্পতিবার শিশুটি করোনা শনাক্ত হয়। শনিবার বিকালে তাকে হবিগঞ্জ থেকে সিলেটে শহীদ সামসু উদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ৮টার দিকে মারা যায়।

ডা. মুখলেছুর রহমান আরও বলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তার লাশ রাতেই আনা হয়েছে। হবিগঞ্জ জেলায় ৪৭ জন করোনা রোগীর মধ্যে এটি প্রথম মৃত্যু।

এমবি