সিরাজগঞ্জ বাগবাটি ইউনিয়নের রাঙ্গালিয়াগাতী গ্রামে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে।
শনিবার (০৯ এপ্রিল) বিকেলে স্থানীয় একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো রাঙ্গালিয়াগাতী গ্রামের ফজলার রহমানের পাঁচ বছর বয়সী ছেলে আসিফ ও তার ভাই ফরিদুল ইসলাম তুলার ছয় বছর বয়সী ছেলে নাজমুল।
স্থানীয় জাহিদুল ইসলাম বলেন, বিকেলে এলাকাবাসী দু’জনকে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। দ্রুত তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওএফ





