সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম (লিটন) আত্মসমর্পণ না করলে তাকে পুলিশ গ্রেফতার করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গত ২ অক্টোবর শুক্রবার সকালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলিয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে আহত হয় শিশু শাহাদাত হোসেন সৌরভ। শাহাদাত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার রাতে সংসদ সদস্য লিটনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন আহত শাহাদাতের বাবা সাজু মিয়া। তবে এখনো আটক হননি এমপি লিটন।
আইনগতভাবে সরকার কোনো আসামিকে আত্মসমর্পণের জন্য সময় দিতে পারে কি-না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি তিনি (এমপি লিটন) আত্মসমর্পণ না করেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করবে। তবে তাকে (এমপি লিটন) আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’
মন্ত্রী বলেন, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবে। অপরাধ যেই করুক না কেন তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।
এআই
জাতীয়
'এমপি লিটন আত্মসমর্পণ না করলে গ্রেফতার'