ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পলাশ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেছে। এতে দুইজন নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (০২ এপ্রিল) বিকেল ৪টার দিকে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি যশোর থেকে কুষ্টিয়া যাচ্ছিল। স্থানীয়রা ‌উদ্ধার ‍অভিযান শুরু করেছেন।

এ বিষয়ে জানতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

ওএফ