গাইবান্ধায় ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে গাইবান্ধার আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের গেটের পাশ থেকে ৬টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানান, রোববার রাতে ওই স্কুলের আশে পাশে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে লোকজন বের হয়ে আসলে ককটেল নিক্ষেপকারীরা পালিয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও শিক্ষাথীরা আতংকিত হয়ে পড়েন।

সোমবার সকালে এলাকার একজন মহিলা বিস্ফোরিত ককটেলের খোসা নিয়ে দেখাতে আসেন।

এমকে