বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে আনসারউল্লাহ বাংলা টিমের ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার গভীর রাতে এদের আটক করা হয়।
আটক ৫ জন হলেন আক্কাস আলী নয়ন, আতিকুল হাসান ইমন, জামশেদুল আলম হৃদয়, রুবেল ও মহিউদ্দিন। এদের মধ্যে রুবেল বাদে বাকীরা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত।
নগর গোয়ন্দা পুলিশের অতিরিক্তি উপ কমিশনার (বন্দর) নাজমুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএনজে