মালিকপক্ষের মজুরি বাড়ানোর আশ্বাসে পাঁচ দিন পর ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌ শ্রমিকরা।
শনিবার রাতে রাজধানীর দৈনিক বাংলায় শ্রম ভবনে সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত আসে।
শ্রম পরিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব এসএম আশরাফুজ্জামান বলেন, “মালিকপক্ষ মজুরি বাড়ানোর আশ্বাস দেওয়ায় শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারে রাজি হয়েছেন।”
রাত সাড়ে ১১টার সময়ও সেখানে বৈঠক চলছিল বলে জানান তিনি।
এসএম





