নারায়ণগঞ্জে উপজেলার ফতুল্লার কোতোয়ালের বাগে গৃহবধূ জোসনা বেগমকে (৩৮) গণধর্ষণ শেষে হত্যা করে লাশ গুমের সময়ে দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন-সানোয়ার (৩৫) ও রাজন(৩৫)। তারা দুজনেই কোতালেরবাগ এলাকায় বসবাস করেন। নিহত জোসনা বেগম ফতুল্লার লামাপাড়ার ইব্রাহীম মোল্লার স্ত্রী।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, পরিবারের লোকজন জানায় বুধবার রাতে পাওনা টাকা দিতে বাড়ি থেকে বের হয় জোসনা।

বৃহস্পতিবার সকালে কোতালেরবাগ এলাকার রজব আলীর বাড়ি থেকে বস্তাবন্দি জোসনা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় সন্দেহভাজন আটক দুইজন স্বীকার করেছে তিনজন মিলে জোসনা বেগমকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা শেষে লাশ গুমের জন্য বস্তাবন্দি করেন।

ইআর