বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধে যাত্রীবাহী বাস, সব ধরনের যানবাহন চলাচলে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নব নিযুক্ত মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, চলমান অবরোধে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচলে র্যাবের সহায়তা চাইলে তা দেওয়া হবে।
তিনি বলেন, বিশ্ব ইজতেমায় র্যাব কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। র্যাবের পোশাকের পাশাপাশি সাদা পোশাক ও ছদ্মবেশে দায়িত্ব পালন করবে র্যাব। এছাড়া আকাশ পথে টহল দেবে র্যাশবের হেলিকপ্টার।
মুসল্লীদের চিকিৎসা সেবা ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে বলেও জানান তিনি।
জেএ





