আমাদের সবই আছে কিন্তু নেই আমাদের শিশু রক্ষা অধিদপ্তর। তাই শুধু শিশুবিষয়ক একটি অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন,এক বছরে আত্মহত্যা করেছে ২৯৮ শিশু।

বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ শিশু অধিকার ফোরাম।

প্রতিবেদনে বলা হয়, শিশুদের আত্মহত্যার কারণগুলো হলো পারিবারিক কলহ, অভিমান, পরীক্ষায় অকৃতকার্য হওয়া, বাল্যবিবাহ, যৌন নির্যাতন-নিপীড়নের ও পর্নোগ্রাফির শিকার হওয়া, প্রেম-ভালোবাসায় ব্যর্থ বা প্রত্যাখ্যাত হওয়া এবং শৌখিন জিনিস কিনে না দেওয়া।

দেশে কিশোর-কিশোরী ও শিশুদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। ২০১৮ সালে ২৯৮টি শিশু আত্মহত্যা করেছে। ২০১৭ সালে এই সংখ্যা ছিল ২১৩। শিশুদের আত্মহত্যার প্রবণতা বেড়েছে ৩৯ দশমিক ৯১ শতাংশ।

শিশু ধর্ষণের পরিস্থিতি তুলে ধরে ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে ধর্ষণের শিকার হয়েছে ৫৭১ শিশু। এর মধ্যে ৯৪টি শিশু গণধর্ষণের শিকার হয়েছে, ২৮টি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ধর্ষণের শিকার হয়েছে, ৬০টি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ধর্ষণের পর অপমান সইতে না পেরে ৬টি শিশু আত্মহত্যা করেছে। এ ছাড়া একই বছরে ৪৩টি শিশু ইভটিজিং ও ৮৭টি শিশু যৌন নিপীড়ন–হয়রানির শিকার হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘শিশুর অধিকার রক্ষা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এ জন্য আমাদের কাজ করতে হবে।’

মানবাধিকার কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘যে হারে শিশুদের প্রতি নির্যাতন চলছে, সেটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। সামগ্রিক চিত্র তো অনেক বেশি, যদিও সরকার অনেক পদক্ষেপ নিয়েছে তা বলতেই হবে।

আমরা তারপরও বলব শিশু অধিকার রক্ষা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এ জন্য আমাদের কাজ করতে হবে।’

আর জাতীয় নির্বাচনের দিন রাতে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণ প্রসঙ্গে কমিশন চেয়ারম্যান বলেন, ‘এতে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে যা কোনোভাবেই কাম্য নয়।’ গণধর্ষণের ঘটনায় অপরাধী যে দলের হোক, তাকে শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তারপরে সে কোন দলের লোক, পুলিশ দেখবে অপরাধী কারা। কোন দলের লোক বলে তো অপরাধীর কোনো মাফ নেই।’

সরকারসহ প্রত্যেকের জায়গা থেকেই ভূমিকা রাখা প্রয়োজন বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএএফের চেয়ারপারসন খাজা শামসুল হুদা।

কাজী রিয়াজুল হক বলেন, ‘আমরা কিন্তু খুব স্পষ্টভাবে বলেছিলাম, ধর্ষণের মতো চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। অপরাধের পেছনে যে বা যারাই থাকুক না কেন দ্রুত সময়ের ভেতরে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

শিশুদের নিয়ে কাজ করে—এমন ২৬৯টি বেসরকারি উন্নয়ন সংস্থার ও গঠনের একটি নেটওয়ার্ক বিএসএএফ। ১৯৯৭ সাল থেকে প্রতিবছর এই ফোরাম গণমাধ্যমে প্রকাশিত শিশু অধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রকাশ করে থাকে।
এএস