বগুড়ার গাবতলীতে উপজেলা শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক স্বীকৃতি স্বরূপ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম মহসীন’কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ইউএনও’র কার্যালয়ে কৃষি ঋণ কমিটির সভায় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

উপজেলা কৃষি ঋণ কমিটির সভাপতি ইউএনও মুহাঃ আহসান হাবিব এ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান শহীদ সরকার, সোনালী ব্যাংক গাবতলী শাখা ব্যবস্থাপক শাহাদৎ হোসেন সিরাজী, রূপালী ব্যাংক গাবতলী শাখা ব্যবস্থাপক খন্দকার রাহাত মাহমুদ, রাকাব রামেশ্বরপুর শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম, দূর্গাহাটা শাখা ব্যবস্থাপক কেএম নুরুল ইসলাম, লাংলুহাট শাখা ব্যবস্থাপক বদরুল আলম’সহ বিভিন্ন ব্যাংক শাখা ব্যবস্থাপকবৃন্দ।

উপজেলা কৃষি ঋণ কমিটির সভাপতি ইউএনও মুহাঃ আহসান হাবিব বলেন, সততা ও স্বচ্ছতার সাথে হয়রানিমুক্তভাবে উত্তম গ্রাহক সেবার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় উপজেলায় শ্রেষ্ঠ ব্যবস্থাপক স্বীকৃতি দেয়ার ফলে অন্যন্য ব্যবস্থাপকগণ উন্নতমানের গ্রাহক সেবায় প্রতিযোগিতা করবেন। তিনি রাকাব গাবতলী শাখার ভূয়শী প্রশংসা করেন।

এমবিএইচ