দিনাজপুর শহরের ৭নং নিউটাউন এলাকায় আব্দুল জব্বার (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মৃতের শয়নকক্ষ থেকে দেহটি উদ্ধার করে। জব্বার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার উনিশঘর গ্রামের আব্দুল হানিফের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে নিজ শয়নকক্ষে স্ত্রী ও বাড়ির অনান্য সদস্যদের অনুপস্থিতিতে আব্দুল জব্বার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পরে বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল (দিমেক) মর্গে পাঠায়।
ঢাকা,৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





