খাগড়াছড়ি জেলার দিঘিনালায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে জুনাব আলী ফাউন্ডেশন। মানবতার কল্যাণে জেলার বিভিন্ন প্রত্যন্ত পল্লিতে এই কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে আত্ম মানবতার সেবায় নিয়োজিত সংগঠণটি।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় দিঘিনালা'র রশিকনগরে অর্ধ-শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জুনাব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান,সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি এয়াকুব আলী চৌধুরী বলেন, আমাদের সামান্য প্রচেষ্ঠাই পারে শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে। তাই প্রত্যেকের উচিত সামর্থ্য অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়ানো। এসময় অসহায় মানুষের কল্যাণে জুনাব আলী ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের কেন্দ্রীয় সভাপতি শিক্ষানবিশ আইনজীবি ইব্রাহিম মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছিদ্দিক/এমআর





