নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাঁতী ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে আটপাড়া থানা পুলিশ ৫ শিবিরকর্মীকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে- আটপাড়ার কৃষ্ণপুর গ্রামের আবুল মিয়ার ছেলে আবদুল আকিম (১৮), সদর উপজেলার চল্লিশার সেলিম মিয়ার ছেলে পারভেজ (১৯), সদর উপজেলার আমলী কেশবপুরের আবদুর রহিমের ছেলে জুয়েল মিয়া (১৮), আটপাড়ার কাউপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে এনামুল হক (১৯) ও কলমাকান্দার বেলতলী গ্রামের সামছুদ্দিনের ছেলে ইমরান হোসেন (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ওই পাঁচজন শিবিরকর্মী। তারা এলাকায় নাশকতা সৃষ্টি করার জন্য আটপাড়ার তেলিগাঁতী ইউনিয়নের শ্রীপুর গ্রামের মসজিদের পাশে বৃহস্পতিবার গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পুলিশ এ সময় তাদের কাছ থেকে ব্যানার, সদস্য সংগ্রহের বেশ কিছু বই জব্দ করে।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহমেদ জানান, ওরা সবাই শিবিরকর্মী। এলাকায় নাশকতা চালানোর জন্য গোপন বৈঠক করছিল।
কেএইচ





