ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকাসহ সাত জুয়ারীকে আটক করেছে পুলিশ।
উপজেলার টগবী ৬ নম্বর ওয়ার্ডের খাসমহল এলাকার সালাউদ্দিনের বাড়ি থেকে শনিবার রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাড়ির মালিক সালাউদ্দিন (৪৫), নাঈম হাওলাদার (৩০), সিরাজ ব্যাপারী (২৫), সোহেল, (২৬), নূরনবী (৩৫), কবীর (১৯) ও হাসেম (২০)।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, ওই এলাকায় দীর্ঘ দিন ধরে জুয়া খেলা চলে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে টাকাসহ সাত জুয়ারীকে আটক করা হয়েছে।
ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েক জন জুয়ারী পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে জুয়া আইনে ৩ ও ৪ ধারায় মামলা করা হয়েছে।
এমকে





