ময়মনসিংহের ত্রিশালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বুধবার (১৫ জুন) দুপুরে অভিযুক্ত ধর্ষক শাহজাহানকে (৩০) আটক করেছে।

স্থানীয়রা ও ত্রিশাল থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার কাঁঠাল ইউনিয়নের নলছিড়া গ্রামের বাড়িতে স্বামী না থাকার সুযোগে ঘরে ঢুকে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে শাহজাহান।

পরে বুধবার (১৫ জুন) দুপুরে ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে ধর্ষক শাহজাহানকে আটক করা হয় বলে জানান ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

ওএফ