আসছে বাজেটে বিড়ি-সিগারেটে উচ্চহারে ভ্যাট বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।
রোববার ( ২৮ মে ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কমর্সূচিতে এই দাবি জানায় সংগঠনটি। এসময় বাংলাদেশ তামাক বিরোধী জোটের ১১টি সংগঠন উপস্থিত ছিলো।
তামাক বিরোধী জোটের বক্তারা জানান, জনস্বাস্থ্য রক্ষায় আসন্ন বাজেটে বিড়ি-সিগারেটের উপর উচ্চহারে ভ্যাট বৃদ্ধি, মূল্যস্তর প্রথা বাতিলের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড বরাবর স্মারকলিপি প্রধান করা হবে।
জোটের নেতারা বলেন, ‘আমাদের দেশে তামাকের ভয়াবহ আশক্তে বছরে প্রায় এক কোটি মানুষ মারা যান।
আইন করে বিদেশি সিগারেট আমদানি বন্ধ করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
এমই/মেহেদী





