শরীয়তপুর থেকে চিকিৎসার জন্য এসেছিলেন আকলিমা। হাসপাতালে তাকে যেতেই হলো তবে, সন্তানের মৃতদেহ নিয়ে।

সকালে লঞ্চ থেকে নেমে রাজধানীর দয়াগঞ্জ দিয়ে যাওয়ার সময়, আকলিমার সঙ্গে থাকা ব্যাগ টান দেয় ছিনতাইকারী। মুহূর্তে হাত ফসকে নিচে পড়ে যায় ৬ মাসের শিশু সন্তান।

ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক জানান, শিশুটি মারা গেছে। ওই ছিনতাইকারীকে ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সদরঘাট থেকে রিকশায় রওনা হওয়ার পর আকলিমা দয়াগঞ্জে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ সময় আকলিমার কোলে থাকা ছয় মাসের শিশু আরাফাত মাটিতে পড়ে গিয়ে আহত হয়। পরে স্থানীয়দের সহায়তা শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই দম্পতির আরেক সন্তান আল-আমিনের চিকিৎসার জন্যই তারা ঢাকায় এসেছেন। সদরঘাট থেকে শাহ আলম শ্যামলীতে শিশু হাসপাতালে চলে যাওয়ার পর আকলিমা শনির আখড়ার তাদের এক আত্মীয় বাসায় যাচ্ছিলেন।

গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দয়াগঞ্জে শিশুর মৃত্যুর সংবাদ পুলিশ পেয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এএস