মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশিমুল নামক এলাকায় সোমবার রাত সাড়ে ৮ টার দিকে গাড়িচাপায় দুলাল হোসেন (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত দুলাল ওই এলাকার বুলু ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানান,নিহত দুলাল পেশায় একজন টেম্পু চালক ছিলেন তাই সন্ধ্যার পর পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে মেঘশিমুল এলাকার রাস্তা পার হতে গেলে একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গোলড়া হাইওয়ে থানার সার্জেন্ট মেহেদি হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা,২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,কেইউ





