নারী জাগরণের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামালের ১০৫ তম জন্মবার্ষিকী আজ ২০ জুলাই।

১৯১১ সালের এই দিনে বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন সুফিয়া কামাল। তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করেও তাঁর মনোগঠনে দেশ, মানুষ, সমাজ, ভাষা ও সংস্কৃতি মূল প্রেরণা হিসেবে কাজ করেছে।

১২ বছর বয়সে কবি সুফিয়া কামাল রচনা করেন তাঁর প্রথম গল্প 'সৈনিক বধূ’, যা প্রকাশিত হয় বরিশালের একটি পত্রিকায়।

১৯৪৭ সালে নারীবিষয়ক উপমহাদেশের প্রথম সাপ্তাহিক বেগমের প্রথম সম্পাদকের এবং ১৯৬৯ সালে মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভানেত্রীর দায়িত্ব পালন করেন এই মহীয়সী নারী।

কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদকসহ অনেক পুরস্কার ও সম্মাননা। ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় সুফিয়া কামালের জীবনাবসান ঘটে।

এদিকে দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমই