নুরুল আজিম নামে এক যাত্রীর কার্টুন থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। নুরুল আজিমের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার তপন চক্রবর্তী জানান, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি বিমান সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।

স্ক্যানিং করার সময় ওই ফ্লাইটের যাত্রী নুরুল আজিমের সঙ্গে আনা একটি কার্টুনের ভেতর স্বর্ণের উপস্থিতি শনাক্ত হলে কার্টুন খুলে একটি কৌটার ভেতর থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৫৮৩ গ্রাম ও আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ