গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ জাফর আলী (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের খামারপাড়া থেকে তাকে আটক করা হয়।
জাফর আলী জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আব্দুল বাতেন শেখের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে রাতে উপজেলার খামার পাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। এ সময় জাফর আলী নামে এক যুবকের দেহ তল্লাশি করে ১শ’২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





