মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও একমাস বাড়ানো হয়েছে।

আগামী ০৩ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ (২৭ আগস্ট) বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ০৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এমবি