নওগাঁর রাণীনগরে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ও সকল ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে উপজেলা ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (০১ ডিসেম্বর) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদল নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই উপজেলা বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ মাহমুদ সোহেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক রোকনুজ্জামান খাঁন রুকু, যুগ্ম-আহ্বায়ক আতিকুজ্জামান জাপান, মোসারব হোসেন, সদস্য মেজবাউল হক লিটন, মাহমুদুল হাসান মধু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এইচ এম নয়ন খাঁন লুলু, যুবদলের সভাপতি এমদাদুল হক, সম্পাদক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান বেলাল, ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান রাজু, নাসির উদ্দিন টনি, আজাদুল হক আজাদ, আশিক মাহমুদ প্রমুখ।
আওরঙ্গজেব/এমবি





