নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে ‘আসুন প্লাষ্টিক দূষণ বন্ধ করি’‘প্লাষ্টিক পুণঃব্যবহার করি না পারলে বর্জন করি’ শ্লোগানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে মঙ্গলবার সকালে নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণে বেলুন পায়রা উড়িয়ে উদ্ভোধন করেন বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় যা কাজ্বীর দেউড়ির হল২৪ গিয়ে শেষ হয়।
এরপর হল২৪ এর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পরিবেশবিদ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য জাফর আলম।
তিনি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান চবির শিক্ষক শাহাদত হোসেনসহ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা।
ও এফ এম মাসুম/এসএম





