গাড়িতে আগুন দিয়ে যাত্রী পুড়িয়ে হত্যার মামলায় দৈনিক ‘আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও ওয়ার্ড কমিশনার আনোয়ারসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার এই চার্জশিট জমা দেওয়া হয়। রাজধানীর কারওয়ান বাজারে ২০১৩ সালের ২৬ মার্চ সন্ধ্যায় একটি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়া হলে এতে দগ্ধ হয়ে একজন মারা যান।
মামলায় হাজিরা দেওয়ার জন্য মাহমুদুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম জয়নব বেগম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন- মাহমুদুর রহমান, সাইফুল ইসলাম নীরব, ওয়ার্ড কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার,গোলাম কিবরিয়া, শাহীন, আমিনুল ইসলাম, তারিকুল ইসলাম, আমিনুল ইসলাম, জাকির, বিল্লাল হোসেন, শহীদুল ইসলাম ও লুৎফর রহমান।
বৃহস্পতিবার ১১ জনের বিরুদ্ধে দাখিলকৃত চার্জশিট আদালতে উপস্থাপন করলে আদালত মামলার রেকর্ড পর্যালোচনা করে মামলার বাদী ড্রাইভার বাবুলকে আগামী ১৭ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





