তথ্য গোপনের অভিযোগে গাইবান্ধারসুন্দরগঞ্জ উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আবদুল মালেক মিয়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে তাদের মনোনয়নপত্র বাতিল করেন।
যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা একরামুল হক চৌধুরী ও নুরুজ্জামান মিয়া। তারা দুজনেই সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবদুল মালেক জানান, তথ্য গোপন করায় দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ৩১ মার্চ সুন্দরগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমবি





