বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) আব্দুল মজিদ ভূঁইয়াকে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার বিকাল সোয়া চারটার দিকে রূপসী বাংলা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা আমাদের কাছে পরিস্কার নয়। এ বিষয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ঢাকা, জেইউ, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ