ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ইলিশ মাছ বোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার রাতে কসবা সীমান্তে এ অভিযান চালানো হয়।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জানান, ভারতে ইলিশ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কসবা সীমান্তে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে ইলিশ মাছ বোঝাই কাভার্ড ভ্যানটি আটক করা হয়। এতে ১ হাজার ৪১০ কেজি ইলিশ ছিল।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ