দেশের বিভিন্ন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ৭ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে বলে জানা যায়।

গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রংপুরে আজ ভোর ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়ায় শ্যামলি পরিবহনের একটি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়। শ্যামলী পরিবহন বাসটি ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিল। অপরদিকে, লালমনিরহাট থেকে ট্রাকটি রংপুরে যাচ্ছিল।

আহতদেরকে কাউনিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ জানান, দুর্ঘটনায় কবলিত দুটি যানবাহনকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শরিয়তপুরে আজ সকাল ৭টার দিকে জেলার গোসাইয়ের হাটে একটি বাস নিয়ন্ত্রণ হারালে কাচামাল ব্যবসায়ী মফিজ ব্যাপারী (৪০) নিহত হন।

মাগুরায় আজ ভোর ৫টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে বিজিবি সদস্যসহ ২জন নিহত ও অপর তিন জন আহত হন।

মেহেরপুরগামী জেআর পরিবহনের বাস একটি ট্রাককে ধাক্কা দিলে সংঘর্ষ ঘটে।

আহততের মাগুরা সদরহাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বিজিবি সদস্য চুয়াডাঙ্গার রিজাউল ইসলাম (৩৫) খাগড়াছড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ ট্রাক ও বাস আটক করেছে। থানায় মামলা হয়েছে।

পাবনায় জালালপুর এলাকায় দ্রুতগামী বাসের চাপায় পৃষ্ট হয়ে বেলা সাড়ে ১১টার দিকে কমেলা খাতুন (৭০) নামে এক জন বৃদ্ধা নিহত হন। তার বাড়ি সদর উপজেলার জোতগাতী গ্রামে। বাসটিকে আটক করা হয়েছে চালক ও হেলপার পলাতক রয়েছে।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ