মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের জান্না এলাকা থেকে নয়টি চোরাই ফ্রিজসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-ঢাকার ধামরাই উপজেলার চর ডাউটিয়া এলাকার সাকিম উদ্দিনের ছেলে আবু-সাঈদ (৪৩), একই এলাকার বদর উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৯) ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মংলাকুটি গ্রামের পনির উদ্দিনের ছেলে হামেদ উদ্দিন (৩৫)।

এ ব্যাপারে সাটুরিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, ঢাকার ধামরাই উপজেলার আল-আকশা ইলেকট্রনিক্স থেকে ন্যাচারাল নামের (ফ্রিজের নাম) ১২ সিএফটি ৯টি ফ্রিজ চুরি করে তারা মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ওই এলাকা থেকে তাদের আটক করে।

আটকদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ