শেষ ধাপে ৪জুন গাইবান্ধার সাঘাটায় ৯ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় মনোনয়ন পেয়ে ক্রয় ও জমাদানে রাজনৈতিক দলের প্রার্থীর সমর্থকরা ব্যাপক শো-ডাউন করছেন।
সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ব্যাবসা বাণিজ্যসহ যানবাহন সবকিছু সাধারণ মানুষের পদচারণায় থমকেছিল। রাজনৈতিক দলগুলো নিজ নিজ প্রতীকের পক্ষে স্লোগানে আচরণ বিধি ভঙ্গ হলেও সে দিকে কোন নজর ছিলনা কারো।
প্রশাসনের পক্ষ থেকেও এত লোক সমাগমের বিপক্ষে কোন পদক্ষেপ না থাকায় প্রতিটি রাজনৈতিক দলেরই প্রার্থীদের সমর্থকদের মধ্যে চলে বাঁধ ভাঙ্গা নির্বাচনী আমেজ।
এদিকে জরুরি সভা করে ৯টি ইউনিয়নে বিএনপির একক প্রার্থী নির্ধারণ করা হয়েছে। জামায়াতসহ বিএনপি তথা ২০দলীয় জোটের সমর্থনে এসব প্রার্থী মনোনীত করা হয়েছে বলে জানাগেছে।
অপরদিকে, ৯টির মধ্যে ৭ ইউনিয়নেই আওয়ামী লীগ থেকে বর্তমান চেয়ারম্যানদেরই প্রাধান্য দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে।
পদুমশহর ইউনিয়নে মফিজুল হক, ভরতখালী ইউনিয়নে ছামসুল আজাদ শীতল, সাঘাটা ইউনিয়নে ফরহাদ, জুমারবাড়ী ইউনিয়নে মাহফুজার রহমান মাফু, কামালেরপাড়া ইউনিয়নের আব্দুল ওয়াদুদ, হলদিয়া ইউনিয়নে রফিকুল ইসলাম, কচুয়া ইউনিয়নে রফিকুল ইসলাম বকুল। শুধু বোনারপাড়া ইউনিয়নে বর্তমান বাদে সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুল ওয়ারেছ প্রধান ও মুক্তিনগর ইউনিয়নে রোকনকে মনোনীত করা হয়েছে।
বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন পদুমশহর ইউনিয়নে তৌহিদুজ্জামান স্বপন, ভরতখালী ইউনিয়নে মঞ্জুরুল ইসলাম, সাঘাটা ইউনিয়নে ডাঃ আব্দুর রউফ, মুক্তিনগর ইউনিয়নে মঈন প্রধান লাবু, কচুয়া ইউনিয়নে ডাঃ লিয়াকত আলী খন্দকার, হলদিয়া ইউনিয়নে ওমর আলী, জুমারবাড়ী ইউনিয়নে জাহাঙ্গীর মেম্বার, কামালেরপাড়া ইউনিয়নে মতলুবর রহমান রেজা, বোনারপাড়া ইউনিয়নে এ.কে.এম জসিউল করিম পলাশ।
এমআইএস





