ইয়াসিন আলী (৭০) নামে নাটোরের এক গ্রাম্য মাতব্বরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে বাগাতিপাড়া উপজেলার কৈচরপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ইয়াসিন স্থানীয় মৃত বাহার আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে ইয়াসিন আলী বাগাতিপাড়া বাজারে এক সালিস বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইয়াসিন আলী মারা যান।
ঢাকা. ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





